ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি

খালেদা জিয়ার জন্য দেশের মানুষের কাছে দোয়া কামনা রাষ্ট্রপতির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের পাঠানো এক বার্তায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশের মানুষের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া কামনাও করেন রাষ্ট্রপতি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়। শুক্রবার গভীর রাতে তিনি হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। তিনি উপস্থিত নেতাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাবও দিয়েছেন।

নানা জটিল রোগে ভুগছেন প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদ্‌যন্ত্রের সমস্যা বেড়ে যাওয়ায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের আওতায় সিসিইউতে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা পুরো সময় তার শারীরিক অবস্থার ওপর সতর্ক নজর রাখছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও

খালেদা জিয়ার জন্য দেশের মানুষের কাছে দোয়া কামনা রাষ্ট্রপতির

আপডেট সময় ১২:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫