ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন বিয়ার নয়, আমরা ভাত খাই: ম্যাচসেরা ভিনিসিয়ুস ২০টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’ নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিল প্রেসিডেন্ট

খালেদা জিয়া অসুস্থ, আ.লীগকে জবাবদিহি করতে হবে: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, কারাগারে থাকাকালীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পর্যাপ্ত চিকিৎসা পাননি। তাঁর দাবি, “যে মানুষটি সুস্থভাবে পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন, তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কেন? আমরা সন্দেহ করি, তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে।”

শনিবার সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব অভিযোগ করেন।

রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির পেছনে কোনো ‘জটিল কারণ’ বা ‘সুনির্দিষ্ট কৃতকর্ম’ আছে কিনা তা জনসমক্ষে স্পষ্ট হওয়া প্রয়োজন।

তিনি বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি—সেই দেশনেত্রী আজ হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই করছেন।”

কারাগারে খালেদা জিয়ার সময়কার স্মৃতিচারণ করে রুমিন বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রীকে কারাগারে পাঠালেন, প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত থেকেছি, কারাগারেও গিয়েছি। তখন তাকে কখনো এত অসুস্থ দেখিনি।”

রুমিন ফারহানা দোয়া মাহফিলে আরও বলেন, “আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এবং দেশ ও দলের দায়িত্ব পালনে আবারও সক্ষম করে তোলেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক

খালেদা জিয়া অসুস্থ, আ.লীগকে জবাবদিহি করতে হবে: রুমিন ফারহানা

আপডেট সময় ০২:১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫