ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারে মেয়ে ও আইনজীবী পিংক বাস নিয়ে ট্রলকারীরা ‘নিম্নশ্রেণীর’: নিলয় পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা জয়সওয়াল বললেন, ‘আমি তোমাকে আইপিএলে নিয়ে যাব’- পরের বলেই ডিকভেলা আউট! ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে আ.লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর চালুর পরদিনই যাত্রী নেই ‘পিংক বাসে’

ভিসা প্রতারণা মামলার আসামিদের বিদায়ী সংবর্ধনা, নীলফামারীতে ওসিকে ঘিরে সমালোচনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ভিসা প্রতারণা মামলার কয়েকজন এজাহারভুক্ত আসামি। শনিবার (২৯ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সংবর্ধনার ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

প্রকাশিত ছবিতে দেখা যায়—ভিসা প্রতারণার তিন এজাহারনামীয় আসামি এবং এক মাদক কারবারি থানার কক্ষে সিভিল পোশাকে থাকা ওসি আশরাফুল ইসলামকে ক্রেস্ট দিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, দায়িত্বকালীন সময়ে ওসি আশরাফুল ইসলামের বিরুদ্ধে ভিসা প্রতারকদের সঙ্গে ঘুষ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। সম্প্রতি হিন্দু পল্লিতে হামলার ঘটনা অনুসন্ধানে গেলে সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে সমালোচনা সৃষ্টি করে।

জানা যায়, গত ১১ নভেম্বর ফেসবুকে ভিসার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা প্রতারণার ঘটনায় বেনজির ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনে ছাড়া পেয়ে সে-ই আবার থানায় এসে ওসিকে বিদায়ী সংবর্ধনা দেয়।

স্থানীয় বাসিন্দা আক্কাস আলী বলেন, ‘ওসি থাকাকালীন তার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অনেক অভিযোগ ছিল।’ মনোয়ার হোসেনের মন্তব্য, ‘ভিসা প্রতারকদের সঙ্গে ওসির সম্পর্ক ছিল প্রকাশ্য। যাকে প্রতারণায় আটক করা হলো, সেই ছেলেই আবার ক্রেস্ট দিল—এটাই প্রমাণ।’

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, ‘তারা থানায় এসেছিল এবং এসে ওসি সাহেবকে একটি ক্রেস্ট দিয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী

ভিসা প্রতারণা মামলার আসামিদের বিদায়ী সংবর্ধনা, নীলফামারীতে ওসিকে ঘিরে সমালোচনা

আপডেট সময় ০৭:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫