ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’

কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনি হলফনামায় এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকার সম্পদের তথ্য প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন। এ সময় হলফনামাও দাখিল করা হয়।
হলফনামায় উল্লেখ করা হয়, ডা. শফিকুর রহমানের হাতে নগদ অর্থ রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। পাশাপাশি এক লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণ তার মালিকানায় রয়েছে। ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।
তিনি পেশা হিসেবে চিকিৎসক উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, বর্তমানে তার কাছে মোট ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তার নামে ২ একর ১৭ শতক কৃষিজমি রয়েছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় তিন লাখ টাকা।
হলফনামায় আরও বলা হয়, তার কাছে বন্ড, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ার রয়েছে, যার মোট মূল্য ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা। এছাড়া দুই লাখ টাকা মূল্যের ইলেকট্রিক পণ্য, সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহন এবং দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে।
ডা. শফিকুর রহমান হলফনামায় উল্লেখ করেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক

কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

আপডেট সময় ০৭:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫