ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

আইনজীবী সমিতির নির্বাচনে সকল পদে বিএনপিপন্থিরা জয়ী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

এবার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু।

রবিবার (২৯ মার্চ) রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ। আজ সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেখ আব্দুল আজিজ জানান, নির্বাচনে এক হাজার ২০২ জন ভোটারের মধ্যে এক হাজার ৫৬ জন ভোট দিয়েছেন।

ফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দউচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা আনন্দ মিছিলও করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি মহসিন চৌধুরী (৪২০) ও মোশারফ হোসেন (৪০৫), যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান (৪৬০), লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরকার (৪৮৫), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা (৪৯৮)

কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সাত সদস্য হলেন, শেখ সোহান ইসলাম (৬০২), শাজাহান ঠাকুর (৫৭৬), নারায়ণ কুমার মন্ডল (৫২১), আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা (৫১১), শাকিরা ফেরদৌস রিমি (৪৯২), মোহাম্মদ আশিকুজ্জামান (৪৬৯) ও স্বর্ণালী দাস (৪৪৭)৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হওয়া মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ বলেন, “এই বিজয় খুলনার আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য সব আইনজীবীর সহযোগিতা কামনা করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

আইনজীবী সমিতির নির্বাচনে সকল পদে বিএনপিপন্থিরা জয়ী

আপডেট সময় ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬