ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ঘুস.সাইট’ ঘিরে তোলপাড়, ১২ দিনে ১২ হাজার ২০২ অভি/যোগ মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু আগস্টে রেমিট্যান্স আয় ৩৬ হাজার কোটি টাকা, গত বছরের তুলনায় বেড়েছে ২২.৫০ শতাংশ ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের টাকা জনগণকেই ফিরিয়ে দিচ্ছে বিএনপি: রিজভী দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: ভারতের হাইকমিশনার উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী

বিএনপি ও যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরেই নির্বাচন চায়: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেনো বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, তা বোধগম্য নয়।

আজ শুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অসহায়দের মাঝে কাপড় বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, কেবল একটি দল নির্বাচন চায়—প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয়। যথেষ্ট তথ্য না থাকায় তিনি এমন মন্তব্য করেছেন। তথ্যগত ভুলের কারণে তিনি এটা বলে থাকলে, এটা নিয়ে সমালোচনা করবো না।

তিনি আরও বলেন, সমস্ত জাতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে সমস্ত সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো দিন শেষ হয় না—এটা চলতেই থাকে। সমাজ ও দেশের প্রয়োজনে আমাদের সংস্কার করেই যেতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের সব অপরাধের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ঘুস.সাইট’ ঘিরে তোলপাড়, ১২ দিনে ১২ হাজার ২০২ অভি/যোগ

বিএনপি ও যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরেই নির্বাচন চায়: সালাহউদ্দিন

আপডেট সময় ০৪:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫