ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মন্তব্য বিশ্বকাপের আলোচনায় কেপ ভার্দে, বাড়ছে মুসলিম সম্প্রদায়  ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: তথ্য উপদেষ্টা যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দেতে ইসলামের নীরব পদচারণা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান তথ্য উপদেষ্টার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই দেশের গণমাধ্যমে তার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় প্রথমে গণমাধ্যমকে সতর্ক ও আহ্বান জানাচ্ছে। প্রয়োজন হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, সরকার এখনই কঠোর পদক্ষেপের পথে যাচ্ছে না। তবে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইনের প্রতি গণমাধ্যমের শ্রদ্ধাশীল থাকা উচিত।

তিনি আরও উল্লেখ করেন, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারে। কিন্তু দেশে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার করা সমীচীন নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান তথ্য উপদেষ্টার

আপডেট সময় ০২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬