বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এবার মেতেছেন রাজনীতিকরাও। ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ব্রাজিলের জন্য শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। সেখানে সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “All the Best Team Brazil.”
তবে শুধু শুভকামনার বার্তাই নয়, পোস্টের সঙ্গে যুক্ত একটি ছবিও নেটিজেনদের নজর কাড়ে।
ছবিতে দেখা যায়, রুমিন ফারহানার পাশে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। দুজনের হাতেই রয়েছে ব্রাজিলের জার্সি। পোস্টটি প্রকাশের পরপরই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক আলোচনা।
বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মাঝেই রুমিন ফারহানার এই পোস্টে ব্রাজিল সমর্থকদের পাশাপাশি সাধারণ নেটিজেনরাও নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। ফলে অল্প সময়েই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ডেস্ক রিপোর্ট 

























