ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা ‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ক্লাস বাদ দিয়ে এনসিপি’র সমাবেশে যেতে বাধ্য করার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১০৭০ বার পড়া হয়েছে

এবার দেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই সমাবেশে’ ক্লাস বাদ দিয়ে যেতে বাধ্য করার অভিযোগ তুলেছেন টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। বুধবার (২০ জুলাই) দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়।

এদিকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ প্রমুখ।

প্রতিষ্ঠানের বর্তমান ১০ম শ্রেণীর শিক্ষার্থী সাইফুল বারী বলেন, এনসিপির নামে নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে বিন্দুবাসিনী সরকারি বিদ্যালয়ে ক্লাস রুমে প্রবেশ করে। এ সময় তারা শিক্ষকদের অনুমতি ছাড়াই জোরপূর্বক শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে নিয়ে যায়। একপর্যায়ে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষকদের কথাকাটাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়েই স্কুল ছুটি দেওয়া হয়। তিনি আরও বলেন, আমাদের ভোট দেওয়ার অধিকার হয়নি, কিন্ত আমাদের কেনো রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে। আমরা এর প্রতিবাদ জানাই।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ বলেন, গতকালকের ঘটনাটি ন্যাক্কারজনক। শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় বলে আগে আমাদের জানা ছিল না। যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছে আমরা তাদের শাস্তির দাবি করছি। একইসঙ্গে ঘটনায় জড়িতদের জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহবান করছি। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।

অভিযোগের বিষয়ে জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, “আমাদের এমন কোনো নির্দেশনা ছিল না। তবে আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে এনসিপির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। আমরা তাদের বলেছি ভবিষ্যতে এনসিপির কোনো প্রোগামে তাদের আনা হবে না। একইসঙ্গে প্রতিষ্ঠানের স্যারদের কাছে দুঃখ প্রকাশ করেছি।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শামছুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে পথ সমাবেশে মিলিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

ক্লাস বাদ দিয়ে এনসিপি’র সমাবেশে যেতে বাধ্য করার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৫:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫