ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার খবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকেও প্রথম ধাপে ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে দেশটি।

এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। তবে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসন কবে শুরু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।

আনোয়ার বলেন, এতদিন মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি ছিল না। কিন্তু এখন তারা প্রথম ধাপে ৫ হাজার রোহিঙ্গাকে গ্রহণে সম্মত হয়েছে। তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখারও আশ্বাস দেন।

বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে রয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠী। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সমঝোতাকে আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘদিনের মানবিক সংকট নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬