ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোন অন্যায় করতে দেয়া হবে না: নাহিদ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভুয়া পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এই পদত্যাগপত্রকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে দেশটির ভারত সরকার। খবর হিন্দুস্তান টাইমসের।

ভাইরাল হওয়া নথিতে অশোক চক্রের প্রতীক এবং প্রধানমন্ত্রী মোদির স্বাক্ষর সদৃশ চিহ্ন ছিল। সেটিতে দাবি করা হয়, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক দায়বদ্ধতা’ থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন।

তবে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্টচেক ইউনিট এ দাবিটি প্রত্যাখ্যান করে জানিয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনও পদত্যাগপত্র জারি করা হয়নি।সংবাদ প্রতিবেদন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পিআইবি উল্লেখ করে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষর করা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী এরকম কোনও চিঠি জারি করেননি এবং এতে তার কোনও স্বাক্ষরও নেই।’

পদত্যাগপত্রটি অনলাইনে শেয়ার করার আগে নেটিজেনদের সরকারি উৎসের মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে পিআইবি।

এর আগের দিনই মোদির একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিওতে দেখা যায়, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের হুমকি দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। বিকৃত সেই ভিডিওগুলো নিয়ে পৃথক বিবৃতি দিয়েছিল পিআইবি ফ্যাক্টচেক ইউনিট।রাজনৈতিক সংবাদ

তারা বলেছিল, ‘অনলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি।’

সংস্থাটি জানায়, ভিডিওগুলো এআই দিয়ে তৈরি এবং সেগুলো প্রধানমন্ত্রীর প্রকৃত বক্তব্য নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে

আপডেট সময় ১১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬