ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোন অন্যায় করতে দেয়া হবে না: নাহিদ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী

মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মার্কিন সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া ইউরোপীয় দেশগুলোর প্রতি আপত্তি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুলগেরিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান মোতায়েনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভা-চামোভার সঙ্গে ফোনালাপে আরাঘচি বলেন, বেজমের বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের অনুমতি দেওয়া ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমে সহায়তার শামিল।

আরাঘচি দাবি করেন, বুলগেরিয়ার এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় এবং এটি দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে, ইরান একাধিকবার সতর্ক করেছে, যেসব দেশ তাদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহারের সুযোগ দেবে, তাদের ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে।

গত সপ্তাহে, বুলগেরিয়ার পার্লামেন্ট বেজমের বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আটটি ‘কেসি-১৩৫’ জ্বালানি সরবরাহকারী বিমান এবং ২৫০ জন পর্যন্ত মার্কিন সেনা সদস্য সাময়িকভাবে মোতায়েনের অনুমোদন দেয়।

তবে সোফিয়া জানিয়েছে, সেখানে কোনো আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করা হবে না। একই সঙ্গে এ সিদ্ধান্তের মাধ্যমে বুলগেরিয়া কোনো সামরিক সংঘাতের পক্ষ হয়ে যাচ্ছে না বলেও দাবি করেছে দেশটি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইউরোপের কয়েকটি দেশে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে কূটনৈতিক চাপ তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি

মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান

আপডেট সময় ১১:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬