ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও ইসরায়েলি সেনাদের বেড়েছে আত্মহত্যার প্রবণতা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকেও হুমকি ইরানের আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান গাজায় ‘গণহত্যা’ চালাতে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র-গোলাবারুদ দিয়েছিল ভারত! ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে লতিফ সিদ্দিকীকে ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই মিয়ামিতে অনুশীলনে ফিরলেন মেসি, কবে মাঠে নামবেন? সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল ফুটবলারদের জন্য নজিরবিহীন শাস্তি দিল ব্রাজিলের আদালত

মিয়ামিতে অনুশীলনে ফিরলেন মেসি, কবে মাঠে নামবেন?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি। পরিবারের সঙ্গে রোজারিওতে কয়েকদিন কাটানোর পর যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এখন সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন—কবে ম্যাচে ফিরবেন মেসি, আর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেবেন?

রোজারিওতে পরিবারের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় কাটিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন মেসি। বুধবার ভোরে ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দেন তিনি। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুশীলনের ছবি প্রকাশ করে জানায়, এবার ফিরেছেন নতুন উদ্যমে।

অনুশীলনের ছবিতে সমর্থকদের নজর কাড়ে মেসির হাতে থাকা পরিচিত ‘মাতে’ সেট, যা বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলের সতীর্থদেরও উপহার দিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা কাটিয়ে এখন ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন মেসি। আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ থাকলেও, পূর্ণ ফিট হয়ে ৫ আগস্ট লিগস কাপে অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাই বেশি। এরপর গ্রুপ পর্বে মনতেরেই ও লেওনের বিপক্ষেও খেলবে মায়ামি।

এদিকে ক্লাবের ব্যস্ত সূচির পাশাপাশি মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ থাকলেও প্রতিপক্ষ ও সূচি এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, ১৬ সেপ্টেম্বর মিয়ামির নু স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ক্যাম্পিওনেস কাপের ফাইনাল খেলবে ইন্টার মায়ামি। ফলে সামনে ব্যস্ত সূচির মধ্যেই মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আবারও ইসরায়েলি সেনাদের বেড়েছে আত্মহত্যার প্রবণতা

মিয়ামিতে অনুশীলনে ফিরলেন মেসি, কবে মাঠে নামবেন?

আপডেট সময় ০২:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬