ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা এমপি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল জিন্নাহর ছবি ছেঁড়া আবু তৈয়ব ডাকসুতে ভিপি পদে পেয়েছিলেন ১০ ভোট ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই উনি যেটা বলেছেন সেটাই শিরোধার্য: প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসি সচিব প্রতিক্রিয়া সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী কাদেরসহ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর আ.লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ অন্যদেরও ফেরত চাইবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্যউপদেষ্টা

পটুয়াখালীর গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় শাহাদৎ হোসেন শিমুল (২৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গলাচিপা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্ত জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ৬টি ভিন্ন ব্র্যান্ডের মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটগুলোর মধ্যে রয়েছে— কিং ব্ল্যাক, পপুলার, এনজয় নাইট, গ্লোরি অফ হলিউড, লাকি সেভেন ও ডুবাই। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গলাচিপায় এসে জব্দ সিগারেটগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, জব্দ সিগারেটগুলোর গায়ে মূসক ৬.৩ উল্লেখ নেই এবং অনুমোদিত ব্যান্ডরোল নকল হওয়ার সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিগারেট ভ্যাট-শুল্ক ফাঁকি দিয়ে উৎপাদন ও বাজারজাত করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আটক ব্যক্তি যথাযথ প্রক্রিয়ায় সিগারেট ক্রয় ও মজুদ করেননি। এজন্য তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং সিগারেটগুলো কাস্টমস ও ভ্যাট বিভাগ পরীক্ষার জন্য নিয়ে গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

পটুয়াখালীর গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার

আপডেট সময় ১১:৩৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫