ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা এমপি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল জিন্নাহর ছবি ছেঁড়া আবু তৈয়ব ডাকসুতে ভিপি পদে পেয়েছিলেন ১০ ভোট ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই উনি যেটা বলেছেন সেটাই শিরোধার্য: প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসি সচিব প্রতিক্রিয়া সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী কাদেরসহ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর আ.লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ অন্যদেরও ফেরত চাইবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্যউপদেষ্টা

ভোলায় ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিষিদ্ধ ছাত্রলীগের ভোলা সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের মসজিদে নববীর পশ্চিম পাশে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফ ওই এলাকার বাসিন্দা মো. বশির উদ্দিন মাস্টারের ছেলে।

ভোলা সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) শংকর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাবা বশির উদ্দিন অভিযোগ করে বলেন, রাতে আরিফ তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি বাসার কেচিগেটের সামনে আমার ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। আরিফ আমার একমাত্র ছেলে। কে বা কারা ছেলেটাকে আমার কাছে থেকে কাইরা নিয়েছে। আমার ছেলেকে কুপিয়ে মেরে ফেলেছে, আমি এর বিচার চাই।

নিহতের মা রাবেয়া বসরী বলেন, ‘আরিফ রাত ১টার দিকে বলেছে মা আমার শরীর ভালো না, পানি দেন। আমি তাকে পানি দেওয়ার পর পানি খেয়ে তার রুমেই শুয়ে ছিল। ভোরে তার বাবার চিৎকার শুনে বাসা থেকে বেরিয়ে দেখি বাসার সামনে আরিফের মরদেহ পড়ে আছে।’
ওসি শংকর তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে।
নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে এটি হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

ভোলায় ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় ১২:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫