ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘দাদাগিরি’ ছেড়ে আজ থেকে ‘বিগ বস বাংলা’য় সৌরভ গাঙ্গুলী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

প্রায় ১৫ বছর ধরে ‘দাদাগিরি’ উপস্থাপনার পর এবার নতুন রিয়েলিটি শো নিয়ে দর্শকদের সামনে আসছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার ‘বিগ বস বাংলা’র উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন তিনি।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হবে ‘বিগ বস বাংলা’র জমকালো উদ্বোধনী পর্ব। এরপর সোমবার থেকে প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

নতুন এই রিয়েলিটি শো ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে সৌরভ গাঙ্গুলীর মতো জনপ্রিয় একজন তারকা উপস্থাপক হওয়ায় শোটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

তবে ‘বিগ বস বাংলা’র ঘরে কারা থাকছেন, সেই তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে সম্ভাব্য প্রতিযোগী হিসেবে উঠে এসেছে মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল ও সংগীতশিল্পী দুর্নিবার সাহার নাম।

এ ছাড়া সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিংকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। শেষ পর্যন্ত কারা থাকছেন, তা উদ্বোধনী পর্বেই সৌরভ গাঙ্গুলী ঘোষণা করবেন বলে জানা গেছে।

প্রায় এক দশক পর ফিরছে ‘বিগ বস বাংলা’

জনপ্রিয় ‘বিগ বস’-এর আদলে ২০১৩ সালে ইটিভি বাংলায় শুরু হয়েছিল ‘বাংলা বিগ বস’। প্রথম আসরের উপস্থাপক ছিলেন মিঠুন চক্রবর্তী। পরে ২০১৬ সালে দ্বিতীয় আসরে উপস্থাপনার দায়িত্ব নেন অভিনেতা জিৎ।

এরপর দীর্ঘ বিরতির পর নতুন চ্যানেল, নতুন উপস্থাপক ও নতুন আয়োজনে ফিরছে ‘বিগ বস বাংলা’।

আর এবার সেই মঞ্চে সৌরভ গাঙ্গুলী—ফলে ক্রিকেটের মাঠের ‘দাদা’কে রিয়েলিটি শোর মঞ্চে নতুন ভূমিকায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘দাদাগিরি’ ছেড়ে আজ থেকে ‘বিগ বস বাংলা’য় সৌরভ গাঙ্গুলী

আপডেট সময় ০২:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬