ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয়ে আর ফিরবেন না পপি, বাঁচতে চান আল্লাহ-খোদার নাম নিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে রুপালি পর্দা থেকে আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান বলে জানিয়েছেন।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

তার এই বক্তব্যে চলচ্চিত্রের ব্যস্ত জীবন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিতও মিলেছে। নিজের অতীতের কথা স্মরণ করে অভিনেত্রী আরও বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’

এর আগে ২০২৫ সালে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে চান। তবে যেকোনো কাজ নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই প্রত্যাবর্তনের কথা বলেছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালেও চলচ্চিত্রে তার ফেরার বিষয়ে কোনো নিশ্চিত খবর নেই।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বেশ কিছু প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে চলে যান এই অভিনেত্রী। এরপর ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গেও তার যোগাযোগ অনেকটাই কমে যায়। তাকে ঘিরে তখন নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরে গুঞ্জন ওঠে, বিয়ে করে সংসারী হয়েছেন পপি। এরপর জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।

সব মিলিয়ে, পপির সাম্প্রতিক বক্তব্যে অভিনয়ে ফেরার চেয়ে শান্ত ও ধর্মীয় জীবনযাপনের প্রতিই তার আগ্রহ বেশি—এমনই ইঙ্গিত মিলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অভিনয়ে আর ফিরবেন না পপি, বাঁচতে চান আল্লাহ-খোদার নাম নিয়ে

আপডেট সময় ০৬:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬