ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

নুরুজ্জামান কাফির পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করল পটুয়াখালী জেলা প্রশাসন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে ক্ষতিপূরণ দেয়ার জন্য পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে তার এ বাড়ি পরিদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে কাফির ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে প্রতিবেদন দাখিলের আশ্বাস দেন। তবে দীর্ঘ ৮ মাসেও ক্ষতিপূরণ না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কাফি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে কাফির বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে তার বাবা-মাসহ স্বজনরা থাকলেও তারা ঘর থেকে নিরাপদে বের হয়ে আসেন। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামের দুই যুবক জেলে রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নুরুজ্জামান কাফির পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করল পটুয়াখালী জেলা প্রশাসন

আপডেট সময় ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫