ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

জামায়াতের নারী কর্মীদের হামলা-হেনস্তা বন্ধে বিএনপিকে আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নারী নেতাকর্মীদের ওপর হামলা-হেনস্তা বন্ধে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হেনস্তার প্রতিবাদে বুধবার বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, নওগাঁ, নোয়াখালী এবং ঝিনাইদহে হামলা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতের নারী সদস্যদের নির্বাচনী উঠান বৈঠকে সাব্বির পাপ্পু নামে এক যুবক প্রবেশ করে তর্কে জড়ায়, একপর্যায়ে হামলাও চালায়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে নারী কর্মীদের কোরআন তালিমে চেয়ার ভাঙচুর ও নারীদের হেনস্তা করা হয়। ২০ অক্টোবর ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়ায় নারীদের গণসংযোগে স্থানীয় বিএনপি নেতা আশরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে হামলা করা হয়। এছাড়া কয়েকজন নারীর বোরকা খুলে নিয়ে লাঞ্ছিত করা হয়।

গোলাম পরওয়ার বলেন, নারীকর্মীদের ওপর হামলা আওয়ামী ফ্যাসিবাদী স্মরণ করিয়ে দেয়, যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। বিএনপি কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে দলটির বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

জামায়াতের নারী কর্মীদের হামলা-হেনস্তা বন্ধে বিএনপিকে আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার

আপডেট সময় ০১:০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫