ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর স্বীকৃতির দাবিতে নান্দাইলে অবস্থান নরসিংদীর রুমা আক্তারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৬১৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের দক্ষিণ কয়রাটি গ্রামে স্বামীর স্বীকৃতির দাবিতে অবস্থান নিয়েছেন নরসিংদীর রুমা আক্তার (৩৬)। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি স্বামীর গ্রামের বাড়িতে গিয়ে অবস্থান নিলে স্থানীয় গ্রাম পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

রুমা আক্তার জানান, নরসিংদী সদরের চিনিসপুর ইউনিয়নের দাসপাড়া ঘোড়াদিয়া গ্রামের আবুল কালামের মেয়ে তিনি। এলাকার এক যুবককে বিয়ে করে দুই সন্তানের মা হন। প্রায় দুই বছর আগে তিনি জীবিকার তাগিদে কুয়েতে যান এবং সেখানে একটি হাসপাতালে সেবিকা হিসেবে কাজ শুরু করেন।

কুয়েতে অবস্থানকালে তার পরিচয় হয় নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের সাবেক মেম্বার হাবিবুর রহমানের ছেলে মো. নুর নবীর (৩০) সঙ্গে। সম্পর্ক ঘনিষ্ঠ হলে প্রথম স্বামীকে তালাক দিয়ে প্রায় এক বছর আগে রুমা নুর নবীকে বিয়ে করেন। শুরুতে দাম্পত্য জীবন ভালোই চললেও দেশে বিষয়টি জানাজানি হলে নুর নবীর পরিবার বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়।

পরিবারের চাপ ও অস্বীকৃতির কারণে দাম্পত্য জীবনে বিরোধ সৃষ্টি হলে রুমা আক্তার দেশে ফিরে এসে স্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অবস্থান নেন। তবে নুর নবী বর্তমানে কুয়েতেই অবস্থান করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বামীর স্বীকৃতির দাবিতে নান্দাইলে অবস্থান নরসিংদীর রুমা আক্তারের

আপডেট সময় ০১:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫