ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান” নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান রিকশাচালকদের মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী কর্মশালা

প্রথমবারের মতো মসজিদে শ্রদ্ধার সাথে ‘জুতা’ খুলে পরিদর্শন করলেন পোপ লিও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

এবার প্রথমবারের মতো তুরস্কের ইস্তাম্বুলের একটি মসজিদ পরিদর্শনে যান পোপ লিও। তিনি সম্মানের স্বরূপ জুতো খুললেও প্রার্থনায় অংশ নেননি। শনিবার (২৯ নভেম্বর) তিনি ইস্তাম্বুলের ১৭শ’ শতকের বিখ্যাত ব্লু মসজিদ পরিদর্শন করেন।

পোপ স্থানীয় মুসলিম নেতাদের সঙ্গে মসজিদের প্রাঙ্গণ ঘুরে দেখেন। জুতো খুলে সাদা মোজা পড়ে মসজিদের অভ্যন্তরীণ অংশ ঘুরে দেখেন। শনিবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

এদিকে ব্লু মসজিদ পরিদর্শন করা ভ্যাটিকানের তৃতীয় পোপ লিও। এর আগে, ২০০৬ সালে পোপ বেনেডিক্ট এবং ২০১৪ সালে পোপ ফ্রান্সিস মসজিদে নীরব প্রার্থনা করেছিলেন। লিও মসজিদে ‘নীরবতা ও শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন’ করেছেন বলে ভ্যাটিকান জানায়।

পরিদর্শনের পর পোপ লিও স্থানীয় খ্রিস্টান নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সেন্ট জর্জ প্যাট্রিয়ার্কাল চার্চে আয়োজনকৃত সেবায় অংশ নেন। সেখানে তিনি এবং প্যাট্রিয়ার্ক বারথোলোমিউ-১ ‘ভ্রাতৃত্বমূলক সম্পর্ক’ এবং ধর্মের নামে হিংসা প্রত্যাখ্যানের বিষয়ে যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প

প্রথমবারের মতো মসজিদে শ্রদ্ধার সাথে ‘জুতা’ খুলে পরিদর্শন করলেন পোপ লিও

আপডেট সময় ১২:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫