ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা মেহেরপুর খোকসা যুব সংঘ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির দিন শেষ : শাহজাহান উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজে মধ্যরাতে হাসপাতালে বাবর–টুকু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। হাসপাতাল পৌঁছে তাঁরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে তাঁর চিকিৎসা–সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

এর আগে দুপুরে টাঙ্গাইল পৌরসভার বাজিতপুরে জামিয়া মাহমুদিয়া আরাবিয়া মদীনাতুল উলূম মাদ্রাসায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। বিকেলেও শহরের কাগমারী সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজ মাঠের নির্বাচনি মতবিনিময় সভায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফুসফুস ও হৃদযন্ত্রের জটিল সংক্রমণে কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। গত রবিবার অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়। এরপর থেকে বিএনপির নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত তিন দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘প্রায় একই’ রয়েছে। বুধবার থেকে তিনি তেমন সাড়া দিচ্ছিলেন না; তবে শনিবার তিনি দু-একটি কথা বলেছেন, যা পরিবার ও দলের নেতাদের সামান্য আশাবাদী করেছে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাঁর কিডনির কার্যক্ষমতা বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছে এবং নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। শনিবার রাত ১০টার দিকে সর্বশেষ ডায়ালাইসিস সম্পন্ন হয়। এতে উল্লেখযোগ্য উন্নতি না দেখা গেলেও কিছুটা স্থিতিশীলতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দল ও পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও চিকিৎসকদের মতে, বর্তমান শারীরিক অবস্থায় আন্তর্জাতিক ভ্রমণের ধকল তিনি সামলাতে পারবেন না। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই বিদেশে নেওয়ার উদ্যোগ চূড়ান্ত করা হবে।

চিকিৎসকদের মতে, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে দীর্ঘমেয়াদি চিকিৎসা বা স্থায়ী উন্নতি কঠিন হয়ে পড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজে মধ্যরাতে হাসপাতালে বাবর–টুকু

আপডেট সময় ১২:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫