ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিডিও বার্তায় শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মোদির ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে: সারজিস আলম ‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ইন্টারনেট বন্ধ, রাতভর ধরপাকড়ের শঙ্কায় থমথমে দিল্লি আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

আমার জানাজায় যেন জামায়াত-শিবিরের কেউ উপস্থিত না থাকে: ছাত্রদল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু জানিয়েছেন, মৃত্যুর পর তাঁর জানাজায় জামায়াত–শিবিরের কোনো নেতাকে তিনি দেখতে চান না। শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।

পোস্টে মিশু লেখেন, ছাত্রদলে থেকে তিনি কী পেয়েছেন বা কী পাননি—সেসব হিসাব মৃত্যুর আগে নয়, পরে ভাবা যাবে। তবে মৃত্যুর পর ছাত্রদলের প্রতি তাঁর একটাই অনুরোধ- জানাজার নামাজে যেন জামায়াত–শিবিরের কোনো নেতাকে না থাকতে দেওয়া হয়। তাঁর দাবি, এই দায়িত্বটি ছাত্রদলই পালন করবে।

মিশুর পোস্টে মন্তব্য করে এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সায়মন লেখেন, “তোর আগে আমার মৃত্যু না হলে, এই ওসিয়ত পূরণ করব।” রাহাত শুভ নামের আরেকজন মন্তব্য করেন, “দেশবিরোধী শক্তির প্রতি কতটা ঘৃণা থাকলে মানুষ এমন কথা বলে!”

এ বিষয়ে জানতে চাইলে আবিদুর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত–শিবিরের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক অপপ্রচার ও কটূক্তি তাঁকে ব্যথিত করেছে।

এমনকি বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা বা তারেক রহমানের দেশে না ফেরা নিয়েও তারা সন্দেহ ছড়ায়- এ ধরনের আচরণ তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। তাই তিনি এ পোস্ট করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মোদির

আমার জানাজায় যেন জামায়াত-শিবিরের কেউ উপস্থিত না থাকে: ছাত্রদল নেতা

আপডেট সময় ০১:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫