ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

আদর্শিক নেতৃত্বই জাতিকে এগিয়ে নেয় তার প্রমাণ আফগানিস্তানের উন্নয়ন: মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও আজ উন্নতি ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব থাকলে যেকোনো জাতি প্রতিকূলতা অতিক্রম করে উন্নতির শিখরে পৌঁছাতে পারে—আফগানিস্তান তার জীবন্ত প্রমাণ। শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত জোটের শীর্ষ নেতারা প্রার্থী হবেন যেসব আসনেজামায়াত জোটের শীর্ষ নেতারা প্রার্থী হবেন যেসব আসনে
মামুনুল হক বলেন, দুই দশক পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে আফগানিস্তান। সেখানে নেতৃত্ব দিচ্ছেন মোল্লারা, যা আমাদের সমাজের অনেকের ভুল ধারণা ভেঙে দিয়েছে।

তিনি বলেন, যোগ্য নেতৃত্ব থাকলে মোল্লারা দেশ পরিচালনায়ও সফল হতে পারেন—আফগানিস্তানের উন্নয়নই তার প্রমাণ। বাংলাদেশের আগামীর দিকনির্দেশনায় জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মোল্লাদের বাংলাদেশ।

তিনি আরো বলেন, দেশে একটি আদর্শিক ও নৈতিক পরিবর্তন প্রয়োজন। তাঁর ভাষায়, এই জমিনে আরও একটি অভ্যুত্থান, আরও একটি বিপ্লব প্রয়োজন—যা হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য। সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বরুণার পীর ও শেখবাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

আদর্শিক নেতৃত্বই জাতিকে এগিয়ে নেয় তার প্রমাণ আফগানিস্তানের উন্নয়ন: মামুনুল হক

আপডেট সময় ০২:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫