ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

এবার ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না, সরকার নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

এদিকে বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চাই। একই ভাষায় আমরা কথা বলি, আমরা এক জাতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। দেশের মানুষকে ভালো উল্লেখ করে তিনি বলেন, তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দেব।

দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে জামায়াত আমির বলেন, মা-বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবে শিক্ষক। আমাদের টার্গেট সব শিশুকে গড়ে তোলা। আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে তারা। এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয় মন্তব্য করে তিনি বলেন, এর পরিবর্তন করতে হবে আমাদের।

শফিকুর রহমান বলেন, আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে। তিনি বলেন, সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে: জামায়াত আমির

আপডেট সময় ০৩:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫