ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে এসি-ফ্যান কেনার হিড়িক, দোকানে ভাঙচুর-সংঘর্ষ কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) জুলাই আন্দোলনের মামলায় কারাগারে থাকা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল আগামী ১২ জানুয়ারি তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল–১ এ আদেশ দেন, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে। জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে শাহরিয়ার কবিরকে আটক করা হয়। এরপর আন্দোলনের সময়ের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখির পাশাপাশি শিশুসাহিত্যিক হিসেবেও পরিচিত। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন এবং ২০২৪ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের ২০ আগস্ট হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট সময় ০৬:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫