ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ইংল্যান্ড ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, দু’কূলই হারাবেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৮ কোটি মানুষকে দেশে রেখে যারা বিদেশে বসবাস করেন তারা দেশপ্রেমিক নন। তিনি দাবি করেন, জামায়াতের নেতারা দেশ থেকে পালিয়ে যাননি; বরং বিদেশে থাকা অবস্থায়ও দেশে ফিরে ফাঁসির মঞ্চেও উঠেছেন। অন্যদিকে, অনেক রাজনৈতিক নেতা বিদেশ থেকে দেশে ফিরতে সাহস পান না।

রোববার বিকেলে যশোরের চৌগাছায় যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন। তিনি ফরিদের ইংল্যান্ডের ৩০ বছরের নাগরিকত্ব ত্যাগ করে দেশে ফিরে মানুষের সেবা করার সিদ্ধান্তকে “দেশপ্রেমের উদাহরণ” হিসেবে তুলে ধরেন এবং তাকে বিজয়ী করার আহ্বান জানান।

এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথমেই দেশকে দুর্নীতিমুক্ত করবে। বাংলাদেশের সম্পদ বৈচিত্র্যময় হলেও চরিত্রবান নেতৃত্বের অভাবেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি তিনটি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলাম। ২৪শের আন্দোলনের পর মুক্ত হয়েছি। ক্ষমতায় গিয়ে দুর্নীতি করব—এ অভিযোগের কোনো ভিত্তি নেই। আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছে, কেউ কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি।”

জামায়াত নেতা আরও বলেন, ক্ষমতায় গেলে ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশের বেকারত্ব দূর করা হবে। বছরে ৫০ হাজার কোটি টাকা যাকাত আদায় সম্ভব, যার মাধ্যমে যাকাতভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত অমুসলিমদের ধর্মান্তর করবে—এমন অভিযোগের কোনো সত্যতা নেই। বরং সাম্প্রতিক বছরগুলোতে জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন এলাকায় মন্দির পাহারা দিয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, “আমরা কারও ওপর হামলা করব না। তবে কেউ হামলা করতে এলে দুই হাত নিয়ে ফিরতে পারবে না।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে এবং আক্রমণ হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর গোলাম মোর্শেদ। আরও বক্তব্য দেন যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জেলা জামায়াতের আমীর গোলাম রসূল এবং প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

ইংল্যান্ড ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, দু’কূলই হারাবেন

আপডেট সময় ০৭:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫