ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে এসি-ফ্যান কেনার হিড়িক, দোকানে ভাঙচুর-সংঘর্ষ কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি, চলাচল সাময়িকভাবে বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ঢাকা সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ার ঘটনায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাদের ওপর অনাকাঙ্ক্ষিতভাবে দুই ব্যক্তি উঠে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণেই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনার কারণে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

তবে ঠিক কারা এই দুই ব্যক্তি এবং কী কারণে তারা মেট্রোরেলের ছাদে উঠেছিলেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ তৎপর রয়েছে এবং দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার

সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি, চলাচল সাময়িকভাবে বন্ধ

আপডেট সময় ০৯:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫