ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে এসি-ফ্যান কেনার হিড়িক, দোকানে ভাঙচুর-সংঘর্ষ কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

৫০ টাকায় ‘আংকেল’ কার্ড কিনে দিয়েছে: মেট্রোরেলের ছাদে উঠা ইয়াছিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৪৩৫৫ বার পড়া হয়েছে

রাজধানীতে মেট্রোরেলের ছাদে এক শিশু উঠে পড়ার ঘটনায় আজ রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে জরুরি ভিত্তিতে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সচিবালয় স্টেশনে কর্মীরা শিশুটিকে নিরাপদে নিচে নামিয়ে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরিচালনা করে।

জিজ্ঞাসাবাদে শিশু জানায়, তার নাম ইয়াছিন এবং এক ‘আংকেল’কে ৫০ টাকা দিয়ে একটি কার্ড কিনেছে। পরে ট্রেনে উঠে সুযোগ পেয়ে ছাদে চলে যায়। তবে সে নিজের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। ডিএমটিসিএলের কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শিশুটিকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাকে সংশোধনাগারে পাঠানো হতে পারে বলেও জানা গেছে।

এদিকে রাত ৯টার পর ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, মেট্রোরেলের দুটি কারের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি (পরবর্তীতে শিশু হিসেবে শনাক্ত) উঠে পড়ায় ৮টা ৫ মিনিট থেকে পুরো লাইন জুড়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ফলে আজকের অবশিষ্ট সময়ের জন্য আর কোনো ট্রেন চলবে না। যাত্রীদের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নির্ধারিত সূচি অনুযায়ী মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ার কথা ছিল রাত ১০টা ১০ মিনিটে, এবং উত্তরা উত্তর স্টেশনে শেষ যাত্রী নামার কথা ছিল পৌনে ১১টার দিকে। তবে আকস্মিক এ ঘটনার কারণে রাত ৮টার পরই সারাদিনের মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার

৫০ টাকায় ‘আংকেল’ কার্ড কিনে দিয়েছে: মেট্রোরেলের ছাদে উঠা ইয়াছিন

আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫