ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় জামায়াতের প্রচারণায় হামলায় লুট হওয়া সেই ৯ মোটরসাইকেল উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় লুট হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ৯টি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় মক্কেল মৃধার বাড়ির পাশের বাঁশঝাড় ও জঙ্গল থেকে এসব মোটরসাইকেল পাওয়া যায়। অভিযানে অংশ নেন ঈশ্বরদী থানা পুলিশ এবং পাকশী ও রূপপুর ফাঁড়ির সদস্যরা।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। পরে এগুলো ঈশ্বরদী থানায় রাখা হয়েছে।”

অভিযানের নেতৃত্বে থাকা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম বলেন, “সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক এবং জামায়াতের দায়ের করা মামলার প্রধান আসামি মক্কেল মৃধার বাড়ির পাশ থেকে মোটরসাইকেলগুলো পাওয়া গেছে। বাকি মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

এর আগে গত বৃহস্পতিবার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়িতে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতা মক্কেল মৃধার নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী আহত হন। এই সংঘর্ষের সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং প্রায় ৪০টি মোটরসাইকেল লুট করা হয় বলে জামায়াত দাবি করেছে। ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক বলেন, “এখনও বহু মোটরসাইকেল উদ্ধার হয়নি। দ্রুত বাকিগুলো উদ্ধারে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় জামায়াতের প্রচারণায় হামলায় লুট হওয়া সেই ৯ মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় ১০:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫