ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবিতে ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচির শুরুতে ছাত্রদলের নেতারা পবিত্র কুরআন তিলাওয়াত ও খতম পরিচালনা করেন। পরে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাবি ছাত্রদলের নেতারা বলেন,
“ম্যাডাম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে তিনি দেশবাসীর আশা ও অনুপ্রেরণার প্রতীক। তাঁর সুস্থতার জন্য ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে দোয়া করছে।”

এসময় তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ছাত্রনেতারা আরও বলেন, বর্তমান সংকটপূর্ণ মুহূর্তে তাঁর সুস্থতা শুধু দল নয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় একাত্মতা প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবিতে ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল

আপডেট সময় ১২:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫