ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘তারেক জিয়ার ঘরত আরামে ঘুম যাইত পারগুম’ অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক শাকিল নূরানী গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার: মির্জা ফখরুল বিচারকের খাস কামরা ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে: জামায়াত আমির ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন: সরকারের প্রতি জয়নুল আবেদীনের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, “সরকারের উচিত সারা দেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করা। নির্বাচন দিতে ১০ মাস লাগে না, অথচ সরকার ১০ মাস পার করে দিয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। এটা বড় কোনো সংস্কার নয়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন। আমরা সহযোগিতা করব।”

শনিবার (৩১ মে) ঢাকার আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি মহসিন মিয়া, সহসভাপতি শহীদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সদস্যসচিব নিহার হোসেন ফারুক, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম বিউটি, লাইব্রেরি সম্পাদক নার্গিস পারভীন মুক্তি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর এ্যানি প্রমুখ।

বক্তব্যে জিয়াউর রহমানকে স্মরণ করে জয়নুল আবেদীন বলেন, “ফ্যাসিস্ট সরকার চেয়েছিল জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে। কিন্তু তা পারেনি। কারণ তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, যোদ্ধা এবং দেশের প্রতি গভীর ভালোবাসায় উদ্বুদ্ধ একজন নেতা।” তিনি আরও বলেন, “বাংলাদেশ যখন তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত ছিল, তখন জিয়াউর রহমান সেটা মেনে নিতে পারেননি। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও কর্মের কারণে তিনি আজো মানুষের হৃদয়ে আছেন।”

খালেদা জিয়া ও তারেক রহমান প্রসঙ্গে জয়নুল আবেদীন বলেন, “খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, পারেনি। এখন আগের চেয়ে ভালো আছেন। তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক জিয়ার ঘরত আরামে ঘুম যাইত পারগুম’

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন: সরকারের প্রতি জয়নুল আবেদীনের আহ্বান

আপডেট সময় ০৩:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫