ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী তিন দিনের ছুটি নিয়ে ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু  ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

ইসলামকে ক্ষমতায় আনতে চাই: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৫৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের দায়িত্বশীলদের দৃঢ় প্রত্যয়ে কাজ করতে হবে। তিনি বলেন, “আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী-পুরুষ সবাই সমান নিরাপত্তা পাবে।”

শনিবার (৩১ মে) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে আল-ফারুক একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আমীরে জামায়াত আরও বলেন, “মুমিনদের দায়িত্ব হলো প্রতিবেশীর হক আদায় করা। আমরা সবাই আল্লাহর গোলাম—এটাই আমাদের প্রধান পরিচয়।” তিনি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান বুঝে-শুনে জনশক্তিকে পরিচালনা করতে এবং সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী বিচার নিশ্চিত করতে।

তিনি বলেন, “শহীদ নেতৃবৃন্দের রক্ত, মজলুমের চোখের পানি ও মুখলিছ নেতাকর্মীদের ত্যাগ ও কোরবানির কারণে জনগণের মধ্যে জামায়াতের প্রতি ভালোবাসা ও আস্থা বেড়েছে।” পাশাপাশি তিনি সংগঠনের সদস্যদের কুরআন-হাদীস অধ্যয়ন বাড়াতে এবং পরিবারে সময় দেয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, “দায়িত্বশীলদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে আচরণ হতে হবে পরিচ্ছন্ন ও উত্তম।” তিনি বলেন, উত্তম ব্যবহারই সংগঠনের জনশক্তি ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “সংগঠনের সকল কার্যক্রম আখিরাতমুখী হতে হবে। ইউনিট সংগঠনই মজবুত ভিত্তি গড়ে তোলে এবং জনসমর্থন বৃদ্ধির মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব হয়।”

এই শিবিরের মাধ্যমে জামায়াত নেতারা সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি ইসলামী মূল্যবোধে সুসংহত সমাজ গঠনের আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

ইসলামকে ক্ষমতায় আনতে চাই: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১১:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫