ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী তিন দিনের ছুটি নিয়ে ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু  ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাজেট নাটক প্রচার, বাজেট ঘোষণা ২ জুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১১:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে ঢুকতেই চোখে পড়ছে একটি নাটক বা বিজ্ঞাপন। মূলত নতুন অর্থবছরের বাজেট বক্তৃতা সম্প্রচারের প্রস্তুতি হিসেবে শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ দৃশ্য দেখা গেছে। এটি পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তথ্য অধিদপ্তর এক তথ্য বিবরণীতে জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা হবে আগামী ২ জুন, সোমবার বিকেল ৪টায়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের রেকর্ডকৃত বাজেট বক্তৃতা ওইদিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার থেকে সম্প্রচার করা হবে।

জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট বক্তৃতা সম্প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বাজেটের বই বিতরণ করা হবে সচিবালয়ে অবস্থিত তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে।

বাজেট ঘোষণার প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে, উপদেষ্টা পরিষদ বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হবে। এরপর অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করবেন।

প্রসঙ্গত, প্রতিবছর বাজেট সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার ঘোষণা করা হয়ে থাকে। তবে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় এবার তা এক সপ্তাহ আগেই ২ জুন উপস্থাপন করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাজেট নাটক প্রচার, বাজেট ঘোষণা ২ জুন

আপডেট সময় ১১:১১:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫