ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম রাজনীতিতে সওয়ার হওয়া দুই ভূতকে বিতাড়িত করার আহ্বান মামুনুল হকের তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই: সাবেক সেনাপ্রধান এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা: সিইসিকে স্মারকলিপি নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস আমি পার্ট টাইম শিক্ষিকা, ফুল টাইম রাজনীতিবিদ: ট্রলের জবাবে ঢাবি শিক্ষিকা  নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মেয়র মামদানি মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব: নাহিদ ইসলাম

এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন চার বাংলাদেশি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র হজের খুতবা এবারও বাংলাসহ ২০টিরও বেশি ভাষায় অনুবাদ করা হবে। বাংলায় অনুবাদ করবেন চারজন বাংলাদেশি। তারা হলেন- ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। মূল আরবি খুতবার সঙ্গে সরাসরি সম্প্রচার করা হবে অনুবাদও।

এ বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ৪ জুন, আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৫ জুন)। ওই দিন পবিত্র আরাফাতের ময়দানে লাখো হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে ২০টিরও বেশি ভাষায় খুতবা সম্প্রচার করা হবে। এ কাজের তত্ত্বাবধান করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষ।

গত ২০১৮ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে ৫টি ভাষায় খুতবা সম্প্রচার হতো। পরে তা ধাপে ধাপে বাড়তে থাকে। ২০২০ সালে প্রথমবারের মতো বাংলাও এই প্রকল্পে যুক্ত হয়। তখন ১০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার হতো।

পরের বছর ২০২১ সালেও বাংলাসহ ১০টি ভাষায় খুতবা সম্প্রচার হয়। এরপর ২০২২ সালে ১৪টি, ২০২৩ সালে ২০টি এবং ২০২৪ সালে ২০টিরও বেশি ভাষায় আরাফার খুতবা অনুবাদ করা হচ্ছে। পাশাপাশি মদিনার পবিত্র মসজিদে নববীর খুতবার অনুবাদ কার্যক্রমও চলছে।

শুধু আরাফার খুতবায় নয়, প্রতি সপ্তাহের জুমা, দুই ঈদ, বৃষ্টির নামাজ, সূর্য ও চন্দ্রগ্রহণের নামাজ, হজ ও ওমরাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্যের অনুবাদও করা হচ্ছে। ইসলামের শিক্ষা ও শান্তির বাণী সবার কাছে পৌঁছাতে প্রতিবছর নতুন ভাষা যোগ হচ্ছে অনুবাদ কার্যক্রমে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম

এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন চার বাংলাদেশি

আপডেট সময় ০২:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫