ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অধিকার ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ: আকাশ চোপড়া আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন: লুবাবা শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের তুলনা হয় না: রিজভী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীনদের ব্রেইল কোরআন শরিফ বিতরণ করলো ছাত্রদল সাপের কামড়ে মৃত্যু, ২ দিন পর নারীকে ‘জীবিত’ করার চেষ্টা ওঝার সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়ি বহরে হামলার মামলায় গ্রেপ্তার ১ ইরানে ব্যস্ত ট্রাম্প, ফাঁকা মাঠে চীনের গোল! স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন কিমের সঙ্গে পুরোনো ছবি প্রকাশ করে ট্রাম্প বললেন, ‘আমাদের সম্পর্ক দারুণ’ হঠাৎ ফোনের কভারে তেজপাতা রাখছেন সবাই, কারণ কী?

তাসকিনের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

এবার ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার করে নিয়েছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এর আগে ৪৮ ঘণ্টা মুলতবির আবেদন করেছিলেন তিনি। কিছুদিন আগে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুদের মারধরের অভিযোগ আনা হয়।

যদিও তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। অবশেষে বন্ধুদের পরিবারের সঙ্গে একসাথে বসে বিষয়টির মীমাংসা করা হয়েছে। মিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগও তুলে নিয়েছেন তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ।

গত ২৮ জুলাই হঠাৎই সরগরম দেশের ক্রিকেটপাড়া। তবে মাঠের কোনো খবর নিয়ে নয়। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন পেসার তাসকিনের বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ। যা গড়ায় থানা পর্যন্ত। বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় তাসকিনের নামে মারধর ও হুমকির অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেছিলেন, ‘রোববার রাতে সোনি সিনেমা হলের সামনে সিফাতুরকে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর সেখানে তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।’

এদিকে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছিলেন ওসি সাজ্জাদুর রহমান। তবে তাসকিনের বন্ধু সৌরভ জানিয়েছেন, বন্ধুর ক্যারিয়ারের কথা বিবেচনা করে অভিযোগ তুলে নেবেন, তবে তার আগে তাসকিনের সঙ্গে কথা বলবেন। অবশেষে অভিযোগ তুলে নিলেন সৌরভ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অধিকার ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ: আকাশ চোপড়া

তাসকিনের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ

আপডেট সময় ১২:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫