ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে কোটি টাকার সেতু পার হতে লাগে বাঁশের সাঁকো লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল হেলিকপ্টার জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো?

বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

এবার চাঁদাবাজি, দখলদারিত্ব ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ জানতে কুষ্টিয়ায় জেলা বিএনপির স্থাপন করা অভিযোগ বক্সে গত এক সপ্তাহে জমা পড়েছে চারটি লিখিত অভিযোগ। বুধবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বক্সটি আনুষ্ঠানিকভাবে খোলা হয়। সেখানে জমা দেয়া অভিযোগগুলো পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

জমা পড়া অভিযোগগুলো হলো- কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ। লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে দুর্নীতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত একটি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আবেদন। জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে আবেদন। বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে ধোপাপাড়া ও মধ্য মিলপাড়া কলোনীতে চাঁদা দাবির অভিযোগ, যার পেছনে ‘সাজু বাহিনী’ জড়িত বলে উল্লেখ।

অভিযোগ পড়া শেষে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘মানুষ এখন সাহস করে লিখিত অভিযোগ জমা দিচ্ছেন। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘যেসব অভিযোগ আইনি পরিসরে পড়ে, সেগুলোর বিষয়ে আদালত বা আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে। আর যেগুলো আমাদের দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার আওতায় পড়ে, সেগুলোর দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।’

উল্লেখ্য, গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ জানতে ও ব্যবস্থা নিতে কুষ্টিয়া প্রেসক্লাবের নিচতলায় ফটকের পাশে অভিযোগ বক্স স্থাপন করে জেলা বিএনপি। বক্সটি স্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। দলটি জানিয়েছে, শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এমন অভিযোগ বক্স বসানোর পরিকল্পনা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু

বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ

আপডেট সময় ১১:০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫