ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল গুলিস্তানে নানা অজুহাতে অতিরিক্ত চাঁদার চাপ, নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী বড়লেখায় জব্দ ১৪ মহিষের ৯টি গায়েব, জিম্মানামায় স্বাক্ষরকারী ৩ বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম

আগামী সরকারে ৫০ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৬৬৪ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে ‘ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপির সহযোগী সংগঠন মহিলা দল এই আলোচনা সভার আয়োজন করে জুলাই শহীদদের স্মরণে।

আলোচনায় তারেক রহমান বলেন, “আমরা এখন এক গভীর রূপান্তরের সময় অতিক্রম করছি। সামনে যে রাজনৈতিক সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। একজন মায়ের চোখে যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, সেভাবেই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “ফ্যাসিবাদ যেন আর কখনো মাথা না তুলতে পারে, সে জন্য নারী সমাজকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে আপনাদের সক্রিয় অংশগ্রহণই পরিবর্তনের পথ তৈরি করবে।”

এই সময় বিএনপি সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেন তিনি। এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো মাসিক প্রয়োজনীয় খাদ্য ও ওষুধে সহায়তা পাবে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, “এই ফ্যামিলি কার্ড নারীদের নেতৃত্বে পরিচালিত হবে। নারীরা শুধু ঘরের দায়িত্ব নয়, রাষ্ট্র বিনির্মাণেও নেতৃত্ব দিতে পারেন—এই বিশ্বাস থেকেই আমরা এটি চালু করব।”

নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “নারীদের শিক্ষিত করতে হবে। একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে পারিবারিক সহিংসতা অনেকাংশে কমে আসবে।”

তিনি আরও বলেন, “বর্তমান বাংলাদেশে নারীরা অর্থনৈতিকভাবে এখনও অনেক পিছিয়ে। তাই আগামী দিনে তাদের উন্নয়নই হবে জাতীয় অগ্রগতির প্রধান সূচক।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল

আগামী সরকারে ৫০ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের

আপডেট সময় ১০:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫