ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত মাসিক ভাতা দেওয়ার পরও খেপ খেলছেন জাতীয় দলের ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী  একদিকে চিকিৎসকরা চাচ্ছেন পরিচালকের পদ/ত্যাগ, অন্যদিকে কর্মচারীদের অবস্থান দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে অপমান! যারা ইসরায়েলকে পিতৃভূমি মনে করে, তাদের সাথেই আঁতাত করতে চায় জামায়াত: রিজভী নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

বর্তমান সরকার শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে: পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হলেও, ভূ-রাজনীতি কিংবা ভারত-চীন প্রসঙ্গ বৈঠকে আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁর ভাষায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে। তাই এই সম্পর্ক কোনো একক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়; সব পর্যায়েই দুই দেশের সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বৈঠকে ভারত, চীন বা মিয়ানমার-চীন করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি। গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে সার্জিও গোরের সঙ্গে সর্বশেষ বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত

বর্তমান সরকার শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:২৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬