ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার ঠেকাতে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বৈঠক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে দেশটির সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে মালয়েশিয়ার মানবপাচারবিরোধী সংস্থা এটিপসমের (ATIPSOM) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল।

গত ১৬ জুলাই অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা। মালয়েশিয়া সরকারের পক্ষে নেতৃত্ব দেন এটিপসমের পরিচালক আসানী বিন লাদজানি।

বৈঠকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান বন্ধে দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান, সমন্বয় বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

এ সময় পাচারের শিকার ব্যক্তিদের, বিশেষ করে নারী ভুক্তভোগীদের উদ্ধার, পুনর্বাসন ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া মানবপাচার ও অবৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে যৌথ কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠক শেষে উভয় পক্ষ মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দলে আরও ছিলেন শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) ফিরোজ রাব্বানী এবং ফার্স্ট সেক্রেটারি ফাল্গুনী বাগচী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবপাচার ঠেকাতে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বৈঠক

আপডেট সময় ০১:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬