ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার জুলাই সনদ-বিচার ইস্যুতে তোপের মুখে মাহদী আমিন ‘ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে’ ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

জুলাই গণ-আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের দেওয়া রায় মেনে নিতে হবে। জনগণের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরোধিতা করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ২০২৪ সালের আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন শ্রমিকরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার ৪০০ শহীদের মধ্যে পেশাভিত্তিক হিসাবে শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর ছাত্র ও সাধারণ মানুষ আত্মত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি পুরো জাতির আন্দোলন। আহত ও পঙ্গু হয়ে যাওয়া জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করতে হবে।

সরকারের সমালোচনা করে শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে দুর্নীতি ও চাঁদাবাজি কমেনি, বরং বেড়েছে। পরিবহণ শ্রমিকরা এখনো চাঁদাবাজদের নির্যাতনের শিকার হচ্ছেন। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের দাবির প্রতি জামায়াতে ইসলামী সমর্থন জানাবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। সম্মেলনে জামায়াত ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত

গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির

আপডেট সময় ০১:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬