ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত, পৃথক মামলার পর মানবশূন্য গ্রাম যারা ৭১ ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না: মির্জা ফখরুল বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা, অপরাধেও শীর্ষে: নাম্বেও ভারতে এবার ‘জেন আলফার’ আন্দোলন! ‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে ১৮ বছর পর ঘরে ফেরা আলমগীর, ততদিনে মৃত ভেবে মিলাদ-দোয়া, স্ত্রীর নতুন সংসার নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা, অপরাধেও শীর্ষে: নাম্বেও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের দিক থেকে শীর্ষ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও শহরটির অবস্থান অঞ্চলটির অন্যান্য বড় শহরের তুলনায় পিছিয়ে। অনলাইন ডাটাবেজ প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অর্ধবার্ষিক অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২ এবং নিরাপত্তা সূচক ৩৭ দশমিক ৮। এই স্কোরের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার অন্যান্য বড় শহরের তুলনায় ঢাকাকে সবচেয়ে অপরাধপ্রবণ হিসেবে দেখানো হয়েছে।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১, আর নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯।

নাম্বেও’র তথ্য অনুযায়ী, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বেশ কয়েকটি বড় শহরের অপরাধ ও নিরাপত্তা পরিস্থিতি ঢাকার তুলনায় ভালো।

এ ছাড়া বৈশ্বিক তালিকায় অপরাধ ও নিরাপত্তার বিবেচনায় ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ বিশ্বের বড় শহরগুলোর মধ্যে অপরাধপ্রবণতার দিক থেকে ঢাকা শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা, অপরাধেও শীর্ষে: নাম্বেও

আপডেট সময় ০৮:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬