ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত, পৃথক মামলার পর মানবশূন্য গ্রাম যারা ৭১ ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না: মির্জা ফখরুল বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা, অপরাধেও শীর্ষে: নাম্বেও ভারতে এবার ‘জেন আলফার’ আন্দোলন! ‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে ১৮ বছর পর ঘরে ফেরা আলমগীর, ততদিনে মৃত ভেবে মিলাদ-দোয়া, স্ত্রীর নতুন সংসার নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

২৪ এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। আগামী পাঁচ বছর পর কাউকে আর আওয়ামী লীগ করতে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয়নি। যাদের আওয়ামী লীগ ধ্বংস করতে চেয়েছিলো তারা কিন্তু দেশে আছে।’

শুক্রবার (৩১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, ‘বিএনপি যদি স্বৈরাচার হতে চায় আমরা তাদের স্বৈরাচার হতে দেব না। আমরা সমালোচনা করেই যাব। চাঁদাবাজি, টেন্ডারবাজির জন্য সঠিক সেবা জনগণ পায় না। ফেরাউন হলেও তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। সামনে বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে। শুধু সময়ের অপেক্ষা।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। সিস্টেম নষ্ট নয়ে গেলে কেউ ছাড় পাবেন না। আমাদের লড়াইটা দলীয় লড়াই না, আমাদের লড়াই ন্যায়-অন্যায়দের মধ্যে। দেশকে লুটেরাদের হাত থেকে যদি তারেক রহমান রক্ষা করতে না পারে তাহলে আমরা ছাড় দেব না।’

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ৫৩ বছর ধরে আমরা বঞ্চিত৷ আমি একা বলে বিপদে পড়ে গেছি৷ বাংলাদেশে চাঁদাবাজি করতে দেয়া হবে না৷ আমাদের সঙ্গে সরকার গাদ্দারি করছে৷ কাউকে চাঁদা দিবেন না, ঘুষ দেব না এই অঙ্গীকার করেন৷ আমরা জনগণের পক্ষে কথা বলি। আমাদের কোনো পদের দরকার নাই।’

তিনি আরও বলেন, ‘হাসিনা দেশে নামার সঙ্গে সঙ্গে তার ফাঁসি কার্যকর করবে বাংলাদেশের জনগণ।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সিলেটের সীমান্ত হত্যা নিয়ে কোনো নেতা কথা বলে না, কারণ রাতে তারা বাটোয়ারা পায়। ১৪০০ শহীদের বিচার না হলে আমরা ক্ষমতা হাতে নেব। বাংলাদেশে কোনো প্রতিশ্রুতি কাজ করে না। হাদির হত্যাকারীর বিচার করতে হবে৷ নাসিরুদ্দিনকে কেউ পকেটে নিতে পারবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম

আপডেট সময় ০৯:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬