ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পর এবার মধ্য ও উত্তর আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

কনকাকাফ জানিয়েছে, তাদের ৪১টি সদস্য দেশের প্রতিনিধিরা এক বৈঠকে প্রস্তাবটি নাকচ করেছেন। তাদের অভিযোগ, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যথাযথ পর্যালোচনা হয়নি, সময়ও দেওয়া হয়েছে খুব কম। পাশাপাশি ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও কেন বেসরকারি বিনিয়োগ প্রয়োজন, সেই প্রশ্নও তুলেছে সংস্থাটি।

এর আগে উয়েফা সতর্ক করে জানিয়েছিল, বিতর্কিত এই পরিকল্পনা অনুমোদিত হলে ইউরোপের ৫৫ সদস্য দেশ বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের বিষয়টি বিবেচনা করবে।

ফিফার প্রস্তাব অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে ২ হাজার কোটি ডলারের একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে। এর ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। বিনিময়ে সদস্য দেশগুলোর জন্য ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অনুদান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে ফিফা।

তবে সমালোচকদের আশঙ্কা, এই উদ্যোগ ফুটবলের ওপর বাণিজ্যিক প্রভাব আরও বাড়াবে এবং ফিফার স্বাধীনতা ও সুশাসন প্রশ্নের মুখে পড়তে পারে।

আগামী ১৯ সেপ্টেম্বর ফিফার ২১১ সদস্য দেশের ভোটে এই প্রস্তাবের ভাগ্য নির্ধারিত হবে। কনকাকাফের বিরোধিতার ফলে ফিফার এই পরিকল্পনা অনুমোদন পাওয়া এখন আরও কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফার বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

আপডেট সময় ১১:১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬