ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মসজিদের ইমাম-খাদেমের বদলে সাম্মানীর তালিকায় জামায়াত নেতাদের নাম ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন পরিকল্পনা মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ হাসপাতাল থেকে ফের কারা/গারে ইমরান খান রাষ্ট্রপতি বাবার হাতে ফুল, মেয়ের মুখে কৃতজ্ঞতা মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’ ‘আপনিই আমার সব’, ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর চিঠি ঘিরে প্রেমের গুঞ্জন

মেসি ফুটবল ঈশ্বর, তাকে আরও মহান করতে চাই: কাসেমিরো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

স্প্যানিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা—লিওনেল মেসি ও কাসেমিরো। একসময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে এল ক্লাসিকো মাতানো এই দুই ফুটবলার এখন একই দলে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই মেসিকে নিয়ে দারুণ প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

সম্প্রতি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া কাসেমিরো বলেন, মেসি শুধু বিশ্বের অন্যতম সেরা নন, তিনি ‘ফুটবলের ঈশ্বর’। তার ভাষায়, ‘আমি এখানে এসেছি মেসি ও ইন্টার মিয়ামিকে সাহায্য করতে। আমি তার সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই, তাকে আরও মহান করে তুলতে চাই।’

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে ইতোমধ্যেই অভিষেকও হয়ে গেছে কাসেমিরোর। শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি।

এল ক্লাসিকোর পুরোনো দিনের স্মৃতিও তুলে ধরেন কাসেমিরো। তিনি বলেন, ‘মেসিকে থামানো কখনোই সম্ভব হয়নি। সবসময় সতীর্থদের সহায়তা লাগত। আর এখন তার সঙ্গে মাত্র দুটি অনুশীলন করেই বুঝেছি, তাকে থামানো এখনও অসম্ভব।’

একসময় মাঠে প্রতিপক্ষ, এখন একই জার্সিতে—মেসি ও কাসেমিরোর এই নতুন জুটি নিয়ে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

মেসি ফুটবল ঈশ্বর, তাকে আরও মহান করতে চাই: কাসেমিরো

আপডেট সময় ০১:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬