ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা শঙ্কায় ইংল্যান্ড ছাড়ছেন আর্জেন্টিনার দুই ফুটবলার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর এক বিতর্কিত উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন আর্জেন্টিনার দুই ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ। ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনায় তারা ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তারক্ষী নিয়োগ করেছেন।

বিতর্কের সূত্রপাত হয় ম্যাচ-পরবর্তী উদযাপনে। সে সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ‘দ্য ফকল্যান্ড আইল্যান্ডস আর আর্জেন্টাইন’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার দীর্ঘদিনের বিরোধ থাকায় ঘটনাটি যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ইংলিশ গণমাধ্যমের দাবি, ওই ঘটনার সঙ্গে ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজের নামও জড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় লিভারপুলে বসবাসকারী ম্যাক অ্যালিস্টার এবং ম্যানচেস্টারে থাকা লিসান্দ্রো নিজেদের বাড়ির নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান নিয়োগ করেছেন। জানা গেছে, এটি তাদের পরিবারের সিদ্ধান্ত; লিভারপুল বা ম্যানচেস্টার ইউনাইটেড এ বিষয়ে কোনো ভূমিকা রাখেনি।

এদিকে বিতর্ক আরও উসকে দিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সাবেক উপদেষ্টা নাইল গার্ডিনার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ব্যানার প্রদর্শনের ঘটনায় জড়িত প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিট বাতিল করা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা শঙ্কায় ইংল্যান্ড ছাড়ছেন আর্জেন্টিনার দুই ফুটবলার

আপডেট সময় ০১:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬