ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব প্রত্যেকটি ক্যাম্পাসকে ডিজিটালাইজড করার সুখবর দিলেন ইউজিসি সদস্য আমার বা দলের বিরুদ্ধে গেলেও সত্য প্রকাশ করুন: শফিকুর রহমান সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস

সব গণপরিবহনে শনিবার থেকে জিপিএস বাধ্যতামূলক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। শনিবার থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জিপিএস ছাড়া নতুন করে কোনো যানবাহনের রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়ন করা হবে না।

দেশের সড়কে যাত্রী তোলার প্রতিযোগিতা, বেপরোয়া গতি, লেন শৃঙ্খলা ভঙ্গ এবং অনিয়মিত থামার কারণে দীর্ঘদিন ধরেই বিশৃঙ্খলা চলছে। এসব নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে সমিতির নেতারা বলছেন, সব যানবাহনে জিপিএস স্থাপন করতে কিছুটা সময় প্রয়োজন। তাদের দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হলেও ১ আগস্ট থেকেই শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে না।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ জানিয়েছে, নতুন যানবাহন নিবন্ধন কিংবা ফিটনেস নবায়নের সময় জিপিএস সংযুক্তি বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে। এজন্য বিআরটিএর নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থাও প্রস্তুত করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, শুধু জিপিএস বসালেই সড়কে শৃঙ্খলা ফিরবে না। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, প্রযুক্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত সুফল মিলবে না।

বিশ্লেষকদের প্রশ্ন, মেয়াদোত্তীর্ণ ও লক্কড়ঝক্কড় যানবাহনে শুধু জিপিএস সংযোজন করে কতটা পরিবর্তন আনা সম্ভব হবে। তাই প্রযুক্তির পাশাপাশি কঠোর তদারকি ও আইন প্রয়োগের ওপরও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী

সব গণপরিবহনে শনিবার থেকে জিপিএস বাধ্যতামূলক

আপডেট সময় ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬