ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির প্রতিবাদ মিছিলে হামলা, আহত ২০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতদের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রশক্তি এবং যুবশক্তির একাধিক নেতা রয়েছেন।

এনসিপির অভিযোগ, হবিগঞ্জে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করার সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রধারীরা হামলা চালায়। দলটির দাবি, হামলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস এবং জেলা আহ্বায়ক মুকুল মিয়া হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল বলেন, ছাত্রশক্তির মিছিলে ছাত্রলীগের কর্মীরাও অংশ নিয়েছিলেন। তার দাবি, ছাত্রদলের এক কর্মীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, ঘটনার সময় বিএনপির কোনো নেতা উপস্থিত ছিলেন না, যদিও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী সেখানে ছিলেন।

এদিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, মিছিল চলাকালে আকস্মিক হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এনসিপির প্রতিবাদ মিছিলে হামলা, আহত ২০

আপডেট সময় ১২:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬