ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের দুই বছর পর প্রধানমন্ত্রীর হাতে রক্ত মাখা পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১ বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: আন্দালিভ পার্থ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’ হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের মাম’লায় আত্মগোপনে থেকেও বেতন তুলেছেন মাদরাসা সুপার

আইনের শাসন থাকলে অপ’রাধী’চক্র গড়ে উঠত না: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মানবপাচার বন্ধে অপরাধীচক্রের রাজনৈতিক বা সামাজিক প্রভাব না দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তার মতে, শক্ত আইন প্রণয়ন এবং কার্যকর আইনের শাসন নিশ্চিত না হলে মানবপাচার বন্ধ করা সম্ভব নয়।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলে অপরাধীচক্র গড়ে ওঠার সুযোগ পেত না। আইনের দুর্বল প্রয়োগের কারণেই তৃণমূল পর্যায়ে অবিচার, নিপীড়ন ও প্রতারণার ঘটনা বাড়ছে। বিশেষ করে দরিদ্র ও স্বল্পশিক্ষিত মানুষ দালালচক্রের প্রলোভনে পড়ে জমিজমা বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত মানবপাচারের শিকার হন।

তিনি বলেন, মানবপাচার শুধু একটি অপরাধ নয়, এটি আধুনিক দাসপ্রথারই একটি রূপ। রাষ্ট্রহীনতা, সীমিত কর্মসংস্থান, বাস্তুচ্যুতি, বাল্যবিবাহ এবং শিক্ষার অভাব—এসব কারণও মানবপাচারকে উসকে দেয়।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মানবপাচার রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

আইনের শাসন থাকলে অপ’রাধী’চক্র গড়ে উঠত না: রিজভী

আপডেট সময় ০৫:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬