ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব প্রত্যেকটি ক্যাম্পাসকে ডিজিটালাইজড করার সুখবর দিলেন ইউজিসি সদস্য আমার বা দলের বিরুদ্ধে গেলেও সত্য প্রকাশ করুন: শফিকুর রহমান সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস

টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি কোনো সম্মানজনক কর্মসংস্থান নয়: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি কখনোই সম্মানজনক হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পরও যদি সবকিছু বন্ধ হয়ে থাকে, তাহলে চাঁদাবাজি এখনো বন্ধ হচ্ছে না কেন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শ্রমিকদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ছিল। তাই যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নে টালবাহানা করা হলে তা জনগণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করার শামিল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের পরিস্থিতি পরিবর্তন হয়নি—এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, নৈতিক অবস্থান থেকে বিএনপির ক্ষমতায় থাকার অধিকার নেই।

পরিবহন খাতে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে তিনি শ্রমিক নেতাদের সব ধরনের অন্যায় থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, সড়ক খাতের সব অপরাধের দায় শ্রমিকদের ওপর চাপানো যাবে না। পরিবহন খাতে কোনো ধরনের মাফিয়া চক্র বা টার্মিনাল দখলের অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী

টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি কোনো সম্মানজনক কর্মসংস্থান নয়: জামায়াত আমির

আপডেট সময় ০২:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬